আলাফাডাঙ্গায় আগুনে পুড়ল ৭ পাটের গুদাম
নিজস্ব প্রতিনিধি
২৫ অক্টোবর, ২০২৬, 11:15 AM
নিজস্ব প্রতিনিধি
২৫ অক্টোবর, ২০২৬, 11:15 AM
আলাফাডাঙ্গায় আগুনে পুড়ল ৭ পাটের গুদাম
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান পুড়ে গেছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাঁচামালের দোকান মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।