ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভায় রদবদল করে সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘরিব এর আগে শিল্পমন্ত্রী ছিলেন। তবে গত মাসে তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘরিব। অন্যদিকে জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজদাল ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের আগের পদেই বহাল থাকবেন। প্রসঙ্গত,  গ্যাস উৎপাদনকারী উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ইউরোপের কয়েকটি দেশের জ্বালানি সরবরাহকারী হলেও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি তারা অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম