ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আর্জেন্টিনার ২০০ হাত পতাকার জবাবে ব্রাজিলের ৫০০

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  9:53 PM

news image

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয়দিন বাকি। এ উপলক্ষে বরাবরের মতোই বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। কুমিল্লার বরুড়ায় আর্জেন্টিনা সমর্থকরা ২০০ হাত লম্বা একটি পতাকা টাঙিয়ে হৈচৈ ফেলে দেন। এবার তাদের টেক্কা দিয়ে ৫০০ হাত লম্বা পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল সমর্থকরা। রোববার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়া পৌরসভার কসামি এলাকায় ‘কসামি ব্রাজিল ফ্যানস’-এর উদ্যোগে ব্রাজিলের ৫০০ হাত লম্বা পতাকা টাঙিনো হয়। বিশালাকার এই পতাকা দেখতে এসময় সেখানে ভিড় করেন আশপাশের এলাকার শতশত মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়ার কসামি গ্রামের ব্রাজিল ফ্যানস সদস্য গাজী দেলোয়ার হোসেন, গাজী জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল, যুবায়েরসহ ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৫০০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন। গাজী জামাল হোসেন নামের এক ব্রাজিল সমর্থক বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টাঙিয়েছেন। সেটাকে টেক্কা দিয়ে ব্রাজিলের ৫০০ হাত পতাকা প্রদর্শন করলাম। এতে মনে শান্তি অনুভব করছি।’ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘বিশ্বকাপে মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে, এটা অন্যায় কিছু নয়। সমর্থকরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন, এতে কোনো দোষ নেই। তবে এসব করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম