ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২,  10:43 AM

news image

আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাকবিতণ্ডার জেরে চাঁদপুরে দশম শ্রেণির ছাত্র মেহেদীকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহত মেহেদীকে (১৬) চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত মেহেদীর বাবা হেলাল বেপারী বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ঐদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বরকতকে আটক করা হয়েছে। হাসপাতাল থেকে মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম