ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৩,  10:18 AM

news image

‘এক ঢিলে দুই পাখি মারা’ বোধহয় একেই বলে! চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাবধের দিনে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ তথা জুনিয়র কোপার শিরোপাও জিতল ব্রাজিল। টুর্নামেন্টটির ফাইনাল রাউন্ডের শেষ দিনে রোববার (২৩ এপ্রিল) রাতে ইকুয়েডরের অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এ জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওঠে আসে নেইমারদের উত্তরসূরীরা। তবে তাদের শিরোপাভাগ্য নির্ভর করছিল দিনের অপর ম্যাচের ওপর। যেখানে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও ভেনেজুয়েলা। ইকুয়েডর নিজেদের ম্যাচটা জিতলেই শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যেত ব্রাজিলের। তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডর। তাদের এই ড্রয়ে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।  শেষ দিন পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে ছিল ইকুয়েডর ও ব্রাজিল। গতকালের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টুর্নামেন্টের স্বাগতিকরা। আর্জেন্টিনা কার্যত আগেই ছিটকে গিয়েছিল। ৫ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে আসর শেষ করল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দিনে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিকুয়েলমে ফিলিপ, এডুয়ার্ডো অ্যানাস্তাসিও ও জোয়াও পেড্রো। আর্জেন্টিনার গোল দুটি এসেছে ভ্যালেন্টিন গিমেনেজ ও ক্লদিও এচেভেরির পা থেকে। হারের ম্যাচে লাল কার্ড পান ম্যানুয়েল ভিলালবা। এদিকে, চ্যাম্পিয়নশিপের সেরা চার দল-ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এরই মধ্যে কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম