ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  10:55 AM

news image

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। এর ফলে দেশের বাজারে শিগগিরই আরেক দফা বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। এই সংগঠনটি দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এখন আরেক দফা দাম বাড়লে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে। সূত্র জানায়, আগামী ২৩ বা ২৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে। এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ বিষয়ে আমরা সোমবার বৈঠকে বসার চেষ্টা করব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, দেশে বাজারে সবশেষ গত ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরি এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম