ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আরও ২৬ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  9:13 PM

news image

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচিতে এবার আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ৫২টি উপজেলার উপকারভোগীরা সেদিন এসব ঘরে উঠবেন। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর আগে সরকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি ঘর দিয়েছে। তৃতীয় পর্যায়ে ৬৭ হাজার ৮০০টি ঘর দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে ৩২ হাজার ৯০৪টি দেওয়া হয়েছে। ২১ জুলাই ২৬ হাজর ২২৯টি দেওয়া হবে। পাশাপাশি ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম