ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আরও ১৬০ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  10:04 AM

news image

ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে রাশিয়ার আরও ১৬০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের জামাতা আলেকজান্দার ভিনোকুরভ রয়েছেন। খবর বিবিসির। ব্রিটিশ গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, আলেকজান্দার ভিনোকুরভ ছাড়াও বিশ্বে সবচেয়ে বড় স্টিল পাইপ সরবরাহকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রয়েছেন। যার নামদিমিত্রি পাম্পিয়াস্কাই।

এ ছাড়া রাশিয়ার অ্যারোফ্লটের প্রধান নির্বাহী মিখাইল পলুবয়ইয়ারিনভের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থকদের কথা মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর ইউক্রেনের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতা দেওয়ার প্রশ্নে যারা পুতিনকে সমর্থন দিয়েছেন, রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের এমন ১৪৬ সদস্য ও সিনেট সদস্য এবং ১৪ জন ধনকুবেরের বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ পর্যন্ত ৮৬২ রুশ নাগরিক ও ৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া বেলারুশের এক নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে এ জোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম