ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আরও ১৩০ ইমিগ্রেশন পুলিশ চায় শাহজালাল বিমানবন্দর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  5:53 PM

news image

ইমিগ্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে আরও ১৩০ পুলিশ চেয়ে চিঠি দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।রোববার (৪ জুন) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরে প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়ছে। এ অবস্থায় যাত্রীসেবার মান বাড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ইমিগ্রেশন পুলিশ চেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। ১৩০ জন যুক্ত হলে ইমিগ্রেশনের কাজও আরও দ্রুত সম্পন্ন করা যাবে। বেবিচককে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন তিন শিফটে ১৬০টির বেশি ফ্লাইটে যাতায়াত করেন ৩০ হাজারের বেশি যাত্রী। তাদের চাপ সামাল দিতে ইমিগ্রেশন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ৩ শিফটে ৮ ঘণ্টা করে সেবা দিয়ে যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। এই সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের আরও দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম