ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

আরও ১১০ ইউএনওর বদলির অনুমোদন দিল ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  1:52 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এরআগে সোমবার ৪৭ ইউএনওকে বদলির অনুমোদন দিয়েছিল নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয়া হয়েছে। এরপরই বদলির জন্য আরও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। একদিন না যেতেই তাদের বদলির অনুমোদন দিলো নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫০ জন ইউএনওকে বদল করা হতে পারে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়।  এতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম