ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

আম্পায়ারের ভুলেই কি কপাল পুড়ল বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৪,  5:05 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেছে বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। অবশ্য এমন হারের পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।  বাংলাদেশের ইনিংসের ১৬.২তম ওভারের ঘটনা। ওটনিয়েল বার্টমানের বলে ফ্লিক করতে চেয়েও পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। তার প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। ওই মুহূর্তেই এলবির আবেদন তোলে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিয়ে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। কিন্তু নিজের জায়গায় মাহমুদুল্লাহ ছিলেন স্পষ্ট। তাই নিয়ে নেন রিভিউ। টিভি রিপ্লেতে পাল্টে যায় সিদ্ধান্ত। ক্ষমা চেয়ে আম্পায়ারও সিদ্ধান্ত বদলে নেন!

কিন্তু আম্পায়ারের ওই ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। কারণ সে সময় সিদ্ধান্ত বদলালেও লেগ বাই থেকে পাওয়া চারটি রান আর পায়নি বাংলাদেশ। নিয়ম অনুসারে, আউট দিলে ওই বল থেকে আসা রান ডেড হিসেবে ধরা হয়। কিন্তু সিদ্ধান্ত বদলে ওই আউটের সমীকরণ বদলালেও রানটা ডেডই ছিল। কম রানের ম্যাচে ওই চারটি রান হারিয়ে শেষ পর্যন্ত মাশুল দিতে হলো বাংলাদেশকে।  ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ওই চার রানেই হেরে গেল বাংলাদেশ। নিয়ম অনুসারে প্রাপ্য ৪ রান পেলে নাসাউতে ম্যাচের ভাগ্য উল্টো হতে পারতো। আম্পায়ারের ওই এক সিদ্ধান্তে বিশ্বকাপে ২১তম ম্যাচে কপাল পুড়ল মাহমুদুল্লাহ রিয়াদদের। বিশ্বকাপের ২১তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১১৩ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নাসাউর মন্থর উইকেটের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ থেমে যায় ১০৯ রানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম