ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৫,  10:53 AM

news image

যুক্তরাষ্ট্রের মাংস প্রক্রিয়াজাত (মিটপ্যাকিং) কোম্পানিগুলো গরুর মাংসের দাম বাড়াতে কারসাজি ও আঁতাত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তিনি জাস্টিস বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এটি পরিচালনা করছেন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স ও সহকারী অ্যাটর্নি জেনারেল গেল স্লেটার। তদন্তে এখনও কোনও নির্দিষ্ট কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।  যুক্তরাষ্ট্রে চারটি বড় কোম্পানি (টাইসন ফুডস, কারগিল, জেবিএস ইউএসএ এবং ন্যাশনাল বিফ প্যাকিং কোম্পানি) দেশটির ৮৫ শতাংশ গরুর মাংস প্রক্রিয়াজাত করে, যা খুচরা বিক্রেতাদের কাছে স্টেক, রোস্ট এবং অন্যান্য মাংসজাত পণ্য হিসেবে বিক্রি হয়। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি জাস্টিস বিভাগকে নির্দেশ দিয়েছি মাংস প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করতে, যারা অবৈধ আঁতাত, মূল্য নির্ধারণ ও বাজার কারসাজির মাধ্যমে গরুর মাংসের দাম বাড়াচ্ছে। এ পদক্ষেপ এমন সময়ে এসেছে যখন মার্কিন জনগণ জীবনযাত্রার ব্যয়ের চাপে ভুগছে। গত অক্টোবরের এক জরিপে দেখা যায়, ৪০ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, জীবনযাত্রার ব্যয়ই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু। জাস্টিস বিভাগ ডিম উৎপাদক কোম্পানিগুলোর বিরুদ্ধেও মূল্য কারসাজির অভিযোগে পৃথক তদন্ত শুরু করেছে। বহু বছরের খরায় গবাদি পশুর খাদ্য ও চারণভূমির সংকটে যুক্তরাষ্ট্রে গরুর পালের সংখ্যা ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কমে নেমে এসেছে, যার ফলে গরুর মাংসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে গ্রাউন্ড চাক বিফের দাম প্রতি পাউন্ডে ৬.৩৩ ডলারে দাঁড়ায়, যা আগের বছরের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম