ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ, ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  8:19 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ৭ জানুয়ারির নির্বাচনে যে জালিয়াতি হয়েছে সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘প্রধানমন্ত্রীকে বাইডেনের চিঠি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ, ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি। তারা তো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেনি। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তো থাকতেই পারে। ‘রাশিয়ার সঙ্গে কী পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই? চীনের সঙ্গে কী বাণিজ্যিক সম্পর্ক নেই?’ প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আছে। গণতন্ত্রের প্রশ্নে আমেরিকা তাদের কমিটমেন্ট থেকে সরে আসেনি। বাংলাদেশ যে নির্বাচন পদ্ধতি, নির্বাচনী সহিংসতা সেটা নিয়ে তারা আগের অবস্থানে রয়েছে। তিনি বলেন, অনেক কর্তৃত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের থাকে। তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। আর দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করে নয়। বাংলাদেশের ও মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম