ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আমি তো পরীক্ষা দিতে আসিনি: নাজিফা তুষি

#

০১ অক্টোবর, ২০২২,  5:13 PM

news image

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠানেও লাগল ‘হাওয়া’র ছোঁয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই আয়োজনে হাজির হন সিনেমাটির নায়িকা নাজিফা তুষি। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হলে হকি খেলা নিয়ে প্রশ্ন করা হয় হালের উঠতি নায়িকাকে। খেলাটি নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। তবে হকি খেলা নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় প্রশ্নগুলো বেশ কঠিন মনে হচ্ছিল তুষির। অবস্থা বেগতিক দেখে ‘হাওয়া’খ্যাত অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুড়েন— ‘আমি তো পরীক্ষা দিতে আসিনি’।

এ সময় উপস্থিত সাংবাদিকরা হেসে দেন। খেলা নিয়ে একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে তুষি অকপটেই বলেন, ‘হকি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি খেলাধুলার মানুষ না। আর আমাকে সহজ সহজ প্রশ্ন করুন, আমি তো পরীক্ষা দিতে আসিনি ভাই।’ অভিনেত্রী হলেও খেলা বিমুখ নন তিনি। সুযোগ আর সময় পেলেই খেলা দেখেন বলে জানান তুষি। এ নায়িকা বলেন, ‘প্রথমত আমি খেলাধুলার মানুষ না। আমার কাজের জায়গাটা ভিন্ন। তবে হ্যাঁ, আমরা যে কোনো স্পোর্টস ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমি স্পোর্টস দেখি। হকি ভালো লাগে। তবে আমাদের দেশে তো ক্রিকেটের মতো হকি নিয়ে তেমন চর্চা হয় না। এবার যে উদ্যোগ নিয়েছে সেটি হকির জন্য ভালো। আমি চাই হকি বিশ্বকাপ জিতুক। এটিই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই অ্যানার্জেটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম