ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আমি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী এখানে আসলেও আমার হুকুম লাগবে

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  2:53 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (চুম্মা বাবুল) বলেছেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। তিনি আরও বলেন, প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস্ ইস্ অফ। কারন আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি, এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি মাদক নির্মুলে সকলের সহযোগিতাও চান। চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (চুম্মা বাবুল) আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হয়নি।

এটা আপনাদের গর্ব, আপনাদেরই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে, আপনারা হাত-পাঁ ধরে বসে থাকবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আগের দিন ভূলে যেতে বলেন বর্তমান বারদীর চেয়ারম্যান চুম্মা বাবুল। শান্তিরবাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পাঁ ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পাঁ ভেঙ্গে দিলে, আমি এসে তাকে উদ্ধার করবো। শান্তিরবাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপার আমকে কি বলবে আমার বালডাও আসে না। নব্য চেয়ারম্যানের এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও উপস্থাপন করা হয়েছে, এ ভিডিওতে আগে ও পরে অনেক কথা ছিল। সেই কথাগুলো এডিট করে কেটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আমার এলাকার জনগণকে মাদক, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় নিয়ে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম