ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

আমিরাতে বিজয় দিবস উপলক্ষে জমে উঠেছে বইমেলা

#

১৭ ডিসেম্বর, ২০২৩,  9:12 PM

news image

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: মেলার স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিকেল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে দেখে ও কিনে সুন্দর সময় পার করেছেন তারা। রাত ১০টা পর্যন্ত চলা মেলায় প্রবাসীদের আগমন ছিল লক্ষণীয়। প্রবাসী জাকিয়া জাহান বলেন, 'দূর প্রবাসে বাংলা বইয়ের মেলায় আগামীতে আরও বেশি বই প্রত্যাশা করি৷ বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে দেশীয় অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।'প্রবাসী কাজী ইসমাইল বলেন, 'প্রবাসে বইমেলা আমাদের শেকড়ে নিয়ে যায়৷ বিদেশে বাংলাদেশের ঐতিহ্য এভাবে তুলে ধরার প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে।'কনস্যুলেট প্রাঙ্গণে বইমেলার স্টলগুলোতে ঘুরে দেখা গেছে, ছুটির দিন বইমেলায় প্রত্যেকেই বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী বেশি। কনস্যুলেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫২তম বিজয় দিবস উপলক্ষে ৫২ শতাংশ মূল্য ছাড় ছিল।বইমেলার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ছিল দেশ ও প্রবাসের কবিদের মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় শুরু হওয়া এই মেলা চলবে রোববার পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম