ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  9:10 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার প্রথম ম্যাচটি রোববার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে। আজ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও র‍্যাবিটহোল্ড বিডি এ্যাপে। দুই ম্যাচে এই সিরিজটিতে বাংলাদেশ চালাবে নানা ধরণের পরীক্ষা নিরিক্ষা। বিশেষ করে টপ অর্ডারে সাব্বির-মেহেদির ওপেনিং জুটিসহ চার নম্বরে লিটন দাসকে খেলিয়ে হতে পারে নানা পরীক্ষা ওপেনিংয়ে সাব্বির রহমানের সঙ্গে থাকার সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের তবে এই জায়গায় মিরাজের পরিবর্তে রানে ফেরাতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। চার নম্বরে লিটন এবং পাঁচ নম্বরে ব্যাটিং করবেন ইয়াসির আলী। অধিনায়ক নুরুল হাসান সোহান ছয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং করবেন সাতে নম্বরে। সাকিব না থাকায় বাঁহাতি স্পিনার হিসেবে একাদশে এক প্রকার নিশ্চিত নাসুম আহমেদের। একাদশে দেখা যাবে তিন ফাস্ট বোলার যার মধ্যে মোস্তাফিজুর রহমান থাকা এক প্রকার নিশ্চিত। বাকি মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ এর মধ্যে যেকোনো দুইজন থাকবেন সেরা একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ/নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম