ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে : জায়েদা খাতুন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৩,  1:21 PM

news image

সবার ভালোবাসায় আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে, তাকে সৎ প্রমাণেই নির্বাচনে এসেছিলেন বলে জানিয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত গাজীপুরের মেয়র জায়েদা খাতুন। বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের জয় গাজীপুরবাসীকে উৎসর্গ করে জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো। আমার ছেলের বাকি কাজ শেষ করবো। তবে গাজীপুর সিটিকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগিতা চান জায়েদা খাতুন। পাশাপাশি আজমত উল্লাকেও শহরের উন্নয়নে পাশে চান বলে জানান তিনি। ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আগামী দিনে তার সহযোগিতাও চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম