ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব : বনি

#

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৪,  10:54 AM

news image

ভাইফোঁটার সকালে প্রত্যেকেই উদযাপনের আমেজে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দেয় একটি খবর। গুঞ্জন রটল ছোট পর্দায় আসছেন বনি সেনগুপ্ত! শুধু তাই নয়, সিরিয়ালের জন্য নাকি শুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন তিনি। সেখানে তার সহ-অভিনেতা সোমরাজ মাইতি। বছর শেষেও ভারতের টিভি চ্যানেলগুলোতে বড় চমক রয়েছে। একের পর এক নতুন ধারাবাহিকের লম্বা তালিকা। কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে? এ বিষয়ে যোগাযোগ করে জানতে চেয়েছিল ভারতের শীর্ষস্থানীয় একটি অনলাইন গণমাধ্যম। এ প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়েন বনি সেনগুপ্ত!  সিরিয়ালে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, না না, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব। এও জানিয়েছেন, পুরোটাই ভুয়া খবর। এ ধরনের খবরের যেকোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আসন্ন কাজ সম্পর্কেও জানিয়েছেন তিনি। বনির কথায়, আমার হাতে একের পর এক সিনেমা রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। সিনেমায় আমরা দু’জনেই পুলিশ অফিসার। অন্য একটি সিনেমায় সৌরভ দাস আর আমাকে প্রধান দুইটি চরিত্রে দেখা যাবে। সেই সিনেমায় আমি কলেজের অধ্যাপক। এত ব্যস্ততার মধ্যে কী করে ছোট পর্দার জন্য সময় বার করব? তার মতে, সিরিয়ালে অভিনয় করতে গেলে টানা সময় দিতে হয়। এই মুহূর্তে সেটি তিনি দিতে পারবেন না। হঠাৎ কেন সোমরাজের সঙ্গে তার নাম জুড়ল, সেটিও বুঝতে পারছেন না। আগামীতে ছোট পর্দায় অতিথি চরিত্রেও কি দেখা যেতে পারে তাকে? বনির মতে, আপাতত তেমন কোনো সম্ভাবনাই নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম