ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  10:18 PM

news image

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত সেপ্টেম্বর শেষে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়েছে। এছাড়া কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না বলেও জানান তিনি। আরিফ হোসেন আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। প্রয়োজন হলে মামলা দায়ের করে টাকা ফেরত নিশ্চিত করতে হবে বরেও জানান তিনি। এদিকে ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা।  তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্সপ্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার। আরিফ হোসেন খান জানান, ১৪ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি। এ ছাড়া, গত নভেম্বরে প্রবাসীরা দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। তারও আগে গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম