ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত বাংলাদেশের কাছে হারের পর নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত আমাদের দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা: তারেক রহমান শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

আমাদের আন্দোলন জনগণের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

রাজপথ থেকে স্বৈরাচার পতনের আওয়াজ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আগামী শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে সারাদেশ থেকে গণমানুষের ঢাকামুখী প্রবল তরঙ্গ, স্রোত ধেয়ে আসছে। স্বৈরাচার পতনের আওয়াজ আসছে রাজপথ থেকে। ফুঁসে উঠেছে গোটা দেশবাসী। তিনি বলেন, আমরা বার বার বলেছি, আমাদের আন্দোলন জনগণের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার। ২৮ অক্টোবরের মহাসমাবেশও হবে শান্তিপূর্ণ।

কিন্তু বুধবার আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় ক্যাডারদের মোটা লাঠি নিয়ে এসে ঢাকাকে নৈরাজ্যপুরিতে পরিণত করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৭৩ দিন জ্বালাও-পোড়াও আন্দোলনের নামে গণপরিবহনে আগুন, ব্যাংকে আগুন, পেট্রোল পাম্পে আগুন, রেললাইন উৎপাটন করে আগুন, চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডবলীলা চালিয়েছিল, সেই জঙ্গি দলটি আজ জনগণের তত্ত্বাবধায়ক সরকার, ভোটাধিকারের দাবি রুখে দিতে রক্তপিপাসু হয়ে উঠেছে। এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভোগী পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা।

রুহুল কবির রিজভী বলেন, রক্তপিপাসু জালিম সরকার বিনাভোটে তাদের ক্ষমতা কুক্ষিগত রাখতে বাংলাদেশের সবাইকে বন্দি এবং পরাধীন করে রেখেছে। দেশের মানুষের হাত-পা বেঁধে রাখা হয়েছে। আমাদের দলের নেতাকর্মীদের দিয়ে জেলগুলো ভরে ফেলা হয়েছে। জেলখানায় ধারণক্ষমতার চেয়ে এখন তিনগুণের বেশি বন্দি। তিনি বলেন, সরকার পতনের কাউন্টডাউন চলছে। আকাশে বাতাসে, প্রতিটি জনপদে জনরব উঠেছে, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।’ এতে নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী, এমপি, নেতা এবং আওয়ামী পুলিশ কর্মকর্তাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। তারা দিশাহীন, উন্মাদ হয়ে পাইকারি গ্রেপ্তার, আর্ত চিৎকার, হুংকার এবং খুনের হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ তৈরির ব্যর্থ চেষ্টা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম