ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি: ভারতীয় হাইকমিশনার

#

ফয়জুল ইসলাম

১৭ সেপ্টেম্বর, ২০২২,  1:59 PM

news image

ভারত সব সময় বাংলাদেশের পাশে দাড়িয়েছে, এখানকার মানুষের পাশে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার সকাল সাড়ে ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত এই ভারতীয় ক‚টনৈতিক।  এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।  হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। কারও পাশে নই।’ ‘আমরা বাংলাদেশের মানুষের সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই। এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’ এতদিন দায়িত্বপালন কালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে এই ক‚টনৈতিক বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’ এসময় ভারতীয় হাইকমিশনের সাথে সামরিক উর্ধতন কর্মকর্তাসহ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন জাহিদ, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম