ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৬,  9:36 PM

news image

পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এগুলোর স্বীকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই। যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, আমাদের তিনটি ঘটনায় যারা দায়িত্ব পালন করেছে তাদের আমরা সনদ দিয়েছি। এদের মধ্যে রামিসা হত্যাকাণ্ডে যারা দ্রুতসময়ে সব দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে কয়েকজন, দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকায় যাত্রীরা প্রাণে বেঁচেছেন; তাদের মধ্যে থেকে তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য স্বীকৃতি পাচ্ছেন। সবমিলিয়ে আজ আমরা ১৫ জনকে স্বীকৃতি দিচ্ছি। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে। আমরা সবাইকে পুরস্কারের তহবিল থেকে ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ দিয়েছি। এছাড়া কয়েকজন ব্যাজ পেয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম