ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুন, ২০২৪,  2:16 PM

news image

আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও এখনও মাঠে নামেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তবে এর আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে টাইগাররা। এ সময়ে ইনজুরড পেসার শরিফুল ইসলাম ছাড়া দলের বাকি সবাই অনুশীলনে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে বেশ খানিকটা রসিকতাও করলেন সাকিব। মজার ছলে সাকিবের ভাষ্য, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ দেশসেরা অলরাউন্ডারের এমন রসিকতায় হাসির রোলও উঠল। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও বেশ পরিচিত। ওয়ানডে বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় এক তরুণ স্পিনার বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ এরপর থেকেই বাংলাদেশ দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে ট্রল করা হচ্ছে। এদিকে বিশ্বকাপের আগে খুব একটা সুখকর না টাইগারদের পরিস্থিতি। টপ-অর্ডারে লিটন দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; কেউই রান পাচ্ছেন না। আবার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। নিজের ব্যাটিং নিয়েও ভুগছেন সাকিব। এমন অবস্থা নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। শান্ত বাহিনীর পরের ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে ১০ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের আগে, এই মাঠে ভারত-পাকিস্তানসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে সাকিব-রিয়াদরা অন্তত কিছুটা ধারণা নিয়ে, মাঠে নামার সুযোগ পাবেন। বাংলাদেশের পরের দুটি ম্যাচ হবে, ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনের সেন্ট ভিনসেন্টে। কিংস্টাউনে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে, ১৭ জুন নেপালের বিপক্ষে একই ভেন্যুতে নামবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম