ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমরা জনগণের সাথে ছিলাম, আছি ও থাকবো : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  2:23 PM

news image

বৈশ্বিক কারণে দেশেও দ্রব্যমূল্য বেড়েছে। এতে সাধারণ মানুষ কষ্টে আছে বলে স্বীকার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী সদর ও শহর আওয়ামী লীগের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলরা ষড়যন্ত্র করছে, আমরা কাজ করে তার জবাব দেব। আমরা জনগণের সাথে ছিলাম, আছি ও থাকবো।’ ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে বিশ্বাসঘাতকরা শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বিশ্বাস ঘাতকরাই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।’ 

দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। খন্দকার মোশতাকও পরেছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে।’ ‘আন্দোলনের মাধ্যমে নির্যাতনের জবাব দেওয়া হবে’, বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'নির্যাতন কাকে বলে, বিএনপি কত হত্যাকাণ্ড ঘটিয়েছে? ১৯৭৫ এর ১৫ আগস্ট ৩ নভেম্বর, ২১ আগস্ট হত্যাকাণ্ড।' আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'এখন বিএনপি নেতারা ঘরে আছে, অথচ আমরা তাদের শাসনামলের পাঁচ বছরে পাঁচ দিনও ঘরে থাকতে পারিনি।' সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।' বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, কোনো আপত্তি নেই। কিন্তু আগুন নিয়ে খেললে, সহিংসতা করতে এলে আমরা সতর্কতার সাথে প্রস্তুত এবং জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।' নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম