ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

আমরা এমন নির্বাচন দেখতে চাই যেটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: মিলার

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  1:48 PM

news image

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুনরায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। স্থানীয় সময় মঙ্গলবার (২১ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিন এক সাংবাদিক নির্বাচন সামনে রেখে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি জিজ্ঞাসা করেন, বিএনপি সহিংসতার পথ বেছে নেওয়ায় তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে ভূমিকা রাখছে বলে মনে করেন কি না?

জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আমরা এমন নির্বাচন দেখতে চাই যেটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এটাই আমাদের নীতি। বিষয়টি আমি আগেও বেশ কয়েকবার স্পষ্ট করে বলেছি। পরে ওই সাংবাদিক বিএনপির সংগঠিত রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র নিন্দা করবে কি না জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমি মনে করি, আমি আমার আগের জবাবেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য কারা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করছে। গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল-অবরোধসহ নানান কর্মসূচি চলাকালে সারাদেশে মোট ১৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়সহ ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশকয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম