ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমরা আক্রান্ত, আক্রমণকারী নই: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৪,  4:53 PM

news image

কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতায় আমরা আক্রান্ত, আক্রমণকারী নই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। যেখানে ওয়ান ইলিভেনের কুশীলব ড. ইউনূসও যোগ দিয়েছেন। বিবৃতিদাতাদের উদ্দেশে তিনি বলেন, কারও প্ররোচনায় বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে এসে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়, বিআরটি’র ধ্বংসলীলা দেখুন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত, আক্রমণকারী নই। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। আক্রমণকারী আমরা নই। ড. ইউনূস আবারও সক্রিয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ড. ইউনূস সরকারবিরোধী হিসেবে মাঠে নেমেছেন। তিনি আবারও সক্রিয় হয়েছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন। এ সময় কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করে কাদের বলেন, তারেক রহমান গণঅভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল। যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান তাদের ছিল। তিনি আরও বলেন, বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। তারা এখন স্বাধীনতাবিরোধীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের ঐক্য আগুন সন্ত্রাস, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম