ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

আমতলীর কাউনিয়া খাল ক্যালেন্ডার ভুক্তির চেষ্টা বাতীলের দাবীতে বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২২,  4:55 PM

news image

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া খাল লিজ দেওয়ার ক্যালেন্ডার ভূক্তির চেষ্টা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খালের দুইপাড়ের শতশত কৃষক ও স্থানীয় জনগণ । শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত ও বিক্ষোভ মিছিল শেষে কৃষকরা জানান, খালের দুইপাড়ের কয়েক শত একর তিন ফসলী কৃষি জমি রয়েছে। উক্তমিছিল খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করেন। কৃষক বশির মৃধা বলেন, এই খালটি ক্যালেন্ডার ভুক্তি করে  লিজ দেয়া হলে এলাকার সকল কৃষি কাজ বন্দ হয়ে যাবে।  কৃষি জমির চাষ বন্দ হয়ে যাবে এলাকায় খাদ্য সংকট দেখা দিবে। দুই  পাড়ের বসবাসরত কৃষক ও  স্থানীয় জনসাধানের মধ্যে আমিষের অভাব দেখা দেবে। এলাকার কৃষকরা জানান,  একটি কুচক্রি মহল কৃষকদের ব্যবহারিত  কাউনিয়া  খাল মাছ চাষ করার জন্য  ক্যালেন্ডার ভুক্তি করে  লিজ নেওয়ার চেষ্টা করতেছেনে।  ইউপি সদস্য মো. রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল কৃষক বশির মৃধা, জেলে ফরিদা বেগম, মরিয়মসহ প্রমুখ। এ ব্যাপারে চাওড়া ইউনিয়ন  পরিষদ  চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল বলেন,  কাউনিয়া খালের দু পাড়ে শত শত কৃষক রয়েছে এ খালের পানি কৃষকরা ব্যবহার  করে  রবিশস্যসহ ইরি বোরো চাষ হয় শত শত একর জমিতে । এই খালের দু পাড়ে বসবাসরতরা  অনেকে মাছ ধরে  জীবন নির্বাহ করে।  এই খাল ক্যাল্ডোর ভুক্তি  কওে লিজ দেয়া হলে খালের দু পাড়ের কৃষকদের সকল কৃষি কাজ বন্দ হয়ে যাবে। কাউনিয়া  খালের  ক্যালেন্ডার ভুক্তির চেষ্টা বাতীলের জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন,  ক্যালেন্ডার ভুক্তির  বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে  তদন্ত চলছে। কৃষকদের খাল প্রয়োজন হলে  ক্যালেন্ডার ভুক্তির  সকল কার্যক্রম বাতিল করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম