ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমতলীতে শিক্ষককে উপহার না দেওয়ায় সংবর্ধনা থেকে বঞ্চিত ১১০ শিক্ষার্থী

#

২১ জুন, ২০২২,  10:39 PM

news image

আমতলী (বরগুনা) প্রিতিনিধি :  রগুনার আমতলীতে শিক্ষককে পরিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী না দেওয়ায় শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়নি স্কুল কর্তৃপক্ষ। সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি সমমানের শিক্ষার্থীদের পরিক্ষায় অংশগহণের আগ মূহুর্তে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বিদায় সংবর্ধনা দেওয়ার প্রচলন থাকলেও এই আনন্দ উপভোগ করতে পারেনি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের ১১০ জন এসএসসি সমমানের পরিক্ষার্থীরা। এলাকায় খোঁজ নিয়ে বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সুত্রে জানাযায়, গত কয়েকদিন আগে বিদায় অনুষ্ঠান নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়, ঐ আলোচনায় শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের কাছে উপহার হিসেবে সকল শিক্ষক কর্মচারীর জন্য একটি করে (ফ্রাই পেন) দাবি করেন, শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উক্ত স্কুলের সাসপেন্ড শিক্ষক (জহির মাস্টার) ও অনিয়মিত শিক্ষক টুটু মাস্টারকে উপহার (ফ্রাইপেন) দিতে অস্বীকার করলে শিক্ষকেরা তাদেরকে বিদায়ী সংবর্ধনা দিবেন না বলে জানিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, আমরা এই স্কুলে দীর্ঘ পাঁচবছর লেখাপড়া করেছি, নিজেদের অজান্তেই স্যারদের সাথে কতনা অন্যায় করেছি, তাই বিদায় লগ্নে স্যারদের সন্তুষ্টির জন্য সকল বন্ধুরা মিলে প্রত্যেকে তিনশত টাকা করে চাঁদা তুলে স্যারদের উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্যারদের কাছে কি উপহার নিবেন জানতে চাইলে স্যাররা একটি করে ফ্রাই পেন দাবি করেন। এর মধ্যে একজন শিক্ষক (জহির মাস্টার) ও টুটু মাস্টার স্কুলের ক্লাস না নিয়ে এলাকায় মেম্বারি করেন, তাই আমরা তাদের উপহার সামগ্রী না দেওয়ায় কথা বলায় স্যাররা আমাদের বিদায় সংবর্ধনা দেয়নি। এবিষয়ে কাঁঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম আওলাদ হোসেন স্বপন তালুকদার জানিয়েছেন, কিছু উচ্ছৃংখল ছেলেদের জন্য বিদায় অনুষ্ঠান করা হয়নি। ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বিকার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম