ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে কাভার্ড ভ্যান নদীতে

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৪,  5:34 PM

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের একাংশ ভেঙে একটি কাভার্ড ভ্যান নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) হঠাৎ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের উপর থাকা একটি কাভার্ড ভ্যান নিচে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় সেতু নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। বড় সেতু নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রিজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম