ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার

আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৪,  4:31 PM

news image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও মেট্রো তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। শনিবার ( ৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।  তিনি বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের আন্দোলনে অপেশাদার আচরণের কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম