ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

আবুধাবিতে সোফা কারখানায় আগুন, ৪ বাংলাদেশি নিহত

#

৩১ মে, ২০২৩,  5:50 PM

news image

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নোয়াখালীর এবং একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। আবুধাবিতে বসবাসরত ইউছুফের স্বজন আবুল বাশার ও আনোয়ার হোসেন মঙ্গলবার সকালে মোবাইলে তাদের মৃত্যুর খবর জানান পরিবারকে। নিহতরা হলেন, নোয়াখালির সেনবাগ উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফার্নিচার দোকান ব্যবসায়ী মো. ইউছুফ। একই উপজেলার মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল ও সুমন। অপর জন পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে বলে জানা গেছে।  প্রবাসীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউছুফ, রাসেল, সুমন ও তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। পরে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হলে দোকানে ঘুমের মধ্যেই তারা ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।  নিহত ব্যবসায়ী মো. ইউছুফের বড় ভাই মো. রসুল জানান, তার ছোট ভাই দীর্ঘ ২৫ বছর ধরে আবুধাবিতে প্রবাস জীবনযাপন করে আসছিলেন। গত দুই বছর আগে তিনি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে শারজা এলাকায় একটি ফার্নিচার শুরু করেন। দীর্ঘ ৫ বছর আগে সর্বশেষ দেশে এসেছিল ইউছুফ।  তার সংসারে স্ত্রী নুরনাহার বেগম, মাদরাসা শিক্ষার্থী বড় ছেল মাইনুল ইসলাম মিলন (২০) ও পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসান সিফাত রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম