ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  10:53 AM

news image

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে রঞ্জিত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস। তিনি বলেন, গতকাল সোমবার দুপুর ২টার দিকে ওই ব্যক্তি হোটেলের ৬০৭/সি নম্বর রুমে ওঠেন। পরে হোটেল বয় এবং তার আশপাশের রুমের সহকর্মীরা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর বিষয়টি পুলিশকে অবগত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রঞ্জিতের বাড়ি রাঙামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি মৃত হেমন্ত লাল চাকমার ছেলে ছিলেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম