ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

আবাসিক হোটেল থেকে টিকটকার মাহি আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৫,  1:53 PM

news image

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এসময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে। সূত্র মতে, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিবারের লোকজন আসতে বলা হয়েছে। অপরদিকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক ​সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগিরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম