ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

আবাসিক হোটেলে বাবা-ছেলে নারীসহ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২২,  5:09 PM

news image

মেহেরপুরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন ও ব্লাকমেইল করে অর্থ আদায়ের মূলহোতা বাবা ও ছেলেসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মেহেরপুর সদর থানার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) ভোরে সদর থানা পুলিশের একটি টিম মেহেরপুর শহরের আবাসিক হোটেল আটলান্টিকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামদ্দীনের ছেলে হোটেল আটলান্টার মালিক মতিয়ার রহমান (৫২) ও তার ছেলে মামুন (৩০) এবং সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন (৩০)। জানা গেছে, মেহেরপুর শহরের অভিজাত শ্রেণির হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও ছেলে মামুন একটি নারী চক্র গড়ে তুলে। এলাকার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী মানুষকে সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন ও ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা। চক্রের নারী সদস্যরা বিভিন্ন ব্যবসায়ী ও সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে হোটেল আটলান্টিকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে শুরু হয় টাকা আদায়। এদিকে মেহেরপুর সদর উপজেলার নারী চক্রের প্রধান হোতা প্রিয়া খানকে আসামি করে এক এনজিও কর্মী একটি মামলা করেন। গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে, অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা নাজনীন খান প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মেহেরপুর সদর থানা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রিয়া খানকে গ্রেপ্তারের পর তার দুদিনের রিমান্ড মঞ্জুর হলে, এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে হোটেল আটলান্টিকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেল মালিক মতিয়ার রহমান, ছেলে মামুনসহ ছন্দা নামের এক নারীকে গ্রেপ্তার করেন সদর থানা পুলিশের একটি টিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম