ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদক কারবারী নিহত

আবার পেছালো সম্রাটের জামিন শুনানি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  6:23 PM

news image

দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানি পিছিয়ে ২৭ জুন ঠিক করেছে আপিল বিভাগ। সম্রাটের আইনজীবী অসুস্থ থাকায়, তার পক্ষে সময় আবেদন করলে, সোমবার (২০ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির নতুন দিন ঠিক করে। গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।  হাইকোর্ট বলে, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত। ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম