ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান ঢাকা-পাবনা রুটে নতুন ২ ট্রেনের টিকিট বিক্রি শুরু গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা জেলা পরিষদের চুরি ঠেকানোর পাইপলাইনেই তেল চুরি তরুণ ফিলিস্তিনি ফুটবলারকে হত্যা করল ইসরায়েল স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ

আবারো লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১,  4:21 PM

news image

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র নাম দিয়েছে সৌদি আরবের আবহাওয়াবিদরা। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম