ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

আবারো বাড়লো পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  11:16 AM

news image

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীতে গত সপ্তাহে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে। আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের।

পেঁয়াজের এই দামের বিষয়ে শ্যামবাজারের এক ব্যবসায়ী বলেন, দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৬০ টাকা করে। এখন সেই পেঁয়াজের কেজি ৭৫ টাকা বিক্রি করতে হচ্ছে। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আমরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি। অন্য আরেকজন ব্যবসায়ী বলেন, আমাদের ধারণা এখন পেঁয়াজের দাম বাড়লেও এবার খুব বেশি বাড়বে না। কারণ ইতোমধ্যেই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। কারওয়ানবাজারের এক ব্যবসায়ী বলেন, বাজারে এখন পেঁয়াজের আমদানি (সরবরাহ) কম, এ কারণে দাম বেড়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম