ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আবারো বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  2:55 AM

news image

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ১৫৯ জন। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। আক্রান্তদের দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১০৩ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪২ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম