ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আবারো ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২১,  2:05 PM

news image

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম অস্বাভাবিকহারে বেড়ে গেছে। দুদিনেই কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় পেঁয়াজের এই দাম বেড়েছে বলে অভিমত ব্যবসায়ীদের। তারা বলছেন, দেশি পেঁয়াজের যে মজুদ ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বাড়তি। তবে মুড়ি কাটা (পাতাসহ) পেঁয়াজ আসতে শুরু করেছে। তাই এবার পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা মান অনুযায়ী দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা।

যা দুদিন আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের। দুদিন আগে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। পেঁয়াজের এই দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়া বৌবাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৬০ টাকা করে। এখন সেই পেঁয়াজের কেজি ৭৫ টাকা বিক্রি করতে হচ্ছে। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আমরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি। খিলগাঁও বাজারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, গত দুই দিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বাড়তি দামে কেনার কারণে আমরাও বেশি দামে বিক্রি করছি। দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা, এখন সেই পেঁয়াজের কেজি ৮০ টাকা বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ার কারণ কি- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, পাইকাররা বলছেন দেশি পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাচ্ছে। গোডাউনে খুব বেশি পেঁয়াজ নেই।

এ কারণেই দাম বেড়েছে। এই ব্যবসায়ী আরও বলেন, আমাদের ধারণা এখন পেঁয়াজের দাম বাড়লেও এবার খুব বেশি বাড়বে না। কারণ ইতোমধ্যেই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে আসতে পারে। কারওয়ানবাজারের ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, বাজারে এখন পেঁয়াজের আমদানি (সরবরাহ) কম, এ কারণে দাম বেড়েছে। আজ (বৃহস্পতিবার) আমরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছি ৬২-৬৪ টাকা। আগে এই পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৪৭-৪৮ টাকা। এ হিসাবে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-১৬ টাকা। তিনি বলেন, এখন বাজারে পেঁয়াজ কম তাই দাম বেড়েছে। বাজারে পেঁয়াজের আমদানি হলে (সরবরাহ বাড়লে) আবার দাম কমে যাবে। আমাদের ধারণা পেঁয়াজের দাম খুব বেশিদিন বাড়তি থাকবে না। কারণ অল্পদিনের মধ্যেই বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম