ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আবারও ‘মেসি ম্যাজিক’, শেষ ষোলোতে মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  5:27 PM

news image

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি ‘রাউন্ড অব থার্টি টু’ তথা শেষ ৩২ এর ম্যাচেও জোড়া গোল করেছেন। তার জোড়া গোলে ভর করে আজ বৃহস্পতিবার সকালে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো গোলাপি রঙের জার্সিধারীরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। এ সময় ডি বক্সের বাইরে থেকে ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন রবার্ত টেইলর। সেটা পেনাল্টি বক্সের সামনে বুকে রিসিভ করে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। অবশ্য ১৭ মিনিটেই সমতা ফেরায় অর্লান্ডো সিটি। কর্নার থেকে আসা বল পেয়ে ডান পায়ে শট নিয়ে সমতা ফেরান সিজার আরাউজো। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর পরই আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। এ সময় পেনাল্টি এরিয়ায় মায়ামির জোসেফ মার্টিনেজকে ফাউল করেন অর্লান্ডোর অ্যান্তোনিও কার্লোস। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন মার্টিনেজ। ম্যাচের ৭২ মিনিটের মাথায় মেসি তার জোড়া গোল পূর্ণ করেন। এবার তাকে গোলে সহায়তা করেন ফিনিশীয় তারকা টেইলর। এ সময় বামদিক দিয়ে আক্রমণে ওঠেন টেইলর। এরপর চিপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা পেয়ে যান মার্টিনেজ। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা মেসিকে। এবার ডান পায়ের ভলিতে গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় মায়ামি। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে (৯০+৯) অর্লান্ডো সিটির আরাউজো আরও একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ভিএআর চেকে বাতিল হয়। তবে আজকের ম্যাচের ২১ মিনিটে একটি হলুদ কার্ড দেখেন মেসি। পরবর্তী ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম