ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

আবারও সরব হচ্ছেন মেহজাবীন

#

বিনোদন প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  11:11 AM

news image

বেশ কিছুদিন ধরে আগের মতো নিয়মিত পর্দায় দেখা মিলছে না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের। যা নিয়ে নানা জল্পনা ও কল্পনার কমতি ছিল না গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়া। তবে এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে তার ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। দেশীয় প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল কন্টেন্ট এটি। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শুক্রবার (১৪ জুলাই) সিরিজটির লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে এক অন্যরকম মেহজাবীনের দেখা মিলেছে। যেখানে তার চোখ ও মুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে। নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগিরই মুক্তি পাবে। ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কন্টেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।বিনোদন রিপোর্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম