ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

আবারও ভারতের ফাইনালে সেই ‘অপয়া’ আম্পায়ার

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০২৪,  5:19 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ২৯ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে নবম আসরের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি। এই ম্যাচের জন্য দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছেন ভারতের জন্য ‘অপয়া’খ্যাত আম্পায়ার রিচার্ড কেটেলবরো–ও। যদিও ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং ক্রিস গ্যাফনি। সাম্প্রতিক সময়ে ভারত যতবারই কোনো বিশ্ব আসরের নকআউট পর্বে উঠেছে, বেশিরভাগই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবরো। তিনি আম্পায়ার থাকাকালে কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি ভারত, যার সবশেষ উদাহরণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল।  তবে কিছুটা অস্বস্তিও থাকছে ভারতের জন্য। কারণ আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ার ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনালে থাকছেন থার্ড আম্পায়ার হিসেবে। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ এবং ক্রিস গ্যাফনি। চতুর্থ আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকবেন রডনি টাকার। এ ছাড়া রিচি রিচার্ডসন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। পরিসংখ্যান বলছে ভারতীয়রা যে ছয়টি নকআউট ম্যাচে হেরেছে, তার প্রত্যেকটিতেই আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের কেটেলবরো। তবে এবার তিনি মাঠের দায়িত্বে থাকছেন না বলে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে রোহিত শর্মার শিবিরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম