ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

আবারও বেড়েছে ডিমের দাম

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২২,  3:09 PM

news image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। সব পণ্যের দাম যখন বাড়ছে তখন থেমে নেই ডিমের বাজারও। কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বেড়েছে ডিমের দাম।  রাজধানীর ভাটার সোলমাইদ, নতুন বাজার, বাড্ডাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে , সপ্তাহ ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। এক সপ্তাহ আগেও ডিমের ডজন ছিল ১১০ থেকে ১১৫ টাকা। আর ৪৫ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে দোকানগুলোতে। সপ্তাহের ব্যবধানে লাল ডিম ডজন প্রতি ১১০ টাকা থেকে বেড়ে এখন ১৩০ টাকা।

হাঁসের ডিম ১৩০ টাকা থেকে ১৬০ টাকায় দাঁড়িয়েছে। দেশি মুরগির ডিমে যেন আগুন। ১৭০ টাকা ডজন থেকে এখন ১৯০ টাকায় দাঁড়িয়েছে। ছোলমাইদ এলাকার বাসিন্দা শরীফ শেখ ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাছ-মাংসের দাম বেড়ে গেছে। এরপর আবার ডিমের দামও বাড়লো। গতকাল এক হালি ডিম কিনেছি ৪৫ টাকায়। অল্প টাকা বেতনে ঢাকায় থাকাই এখন দায় হয়ে গেছে। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও তবুও ডিমের দাম বাড়ায় হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কম চাহিদার মৌসুমে এতোদিন তারা ডিমে যে পরিমাণ লোকসান গুনেছেন, এখন দাম বাড়িয়ে তার কিছুটা হলেও সমন্বয়ের চেষ্টা করছেন। এদিকে কুরবানির ঈদের অজুহাতে মসলার বাজারেও অস্থিরতা দেখা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম