ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

আবারও বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২৩,  4:20 AM

news image

বান্দরবানের থানচি উপজেলা ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জেলাপ্রশাসন। সোমবার (৯ জানুয়ারি) জেলাপ্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি এবং আশপাশের এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১১ জানুয়ারি (বুধবার) থেকে ১৭ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে, গত ১১ ডিসেম্বর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কালের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এ নিয়ে বান্দরবানের তিন উপজেলায় আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। উল্লেখ্য, পাহাড়ে জঙ্গিবিরোধী চলমান অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে প্রথমে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে রুমা রোয়াংছড়ি থানচি ও আলিকদম উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তিন দফা বাড়ানো হয় এ নিষেধাজ্ঞা। সবশেষ ৮ নভেম্বর আলিকদম উপজেলা বাদ দিয়ে বাকি তিন উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। এরপর ৮ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম