ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আবারও জার্মান কাপের চ্যাম্পিয়ন লাইপজিগ

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২৩,  8:24 PM

news image

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে সামনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে দাপুটে খেলে টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপের চ্যাম্পিয়ন হলো লাইপজিগ। শনিবার (৩ জুন) রাতে প্রতিযোগিতার ফাইনালে দারুণ পারফরম্যান্সে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে লাইপজিগ। ম্যাচে এনকুনকুর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই। ম্যাচে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লাইপজিগ। তবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে ডেডলক ভাঙেন এনকুনকু। ফরাসি এই মিডফিল্ডারের গোলের পর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। সেই গোলেও ছিল এনকুনকুর অবদান। তার নিচু হয়ে আসা পাস ডান পায়ের শটে জালে জড়ান সোবোসলাই। এদিন ম্যাচে ৫৮ ভাগ বল দখলে রেখে মোট ১২টি শট নেয় লাইপজিগ, যার তিনটি ছিল লক্ষ্যে, দুটি হয়েছে গোল। অন্যদিকে ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ফ্রাঙ্কফুর্ট, তবে জালের দেখা পায়নি তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম