ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আবারও জরিমানার কবলে বাবর আজম

#

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  3:16 PM

news image

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবারের বিশ্বকাপের অন্যতম তারকা হতে পারেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। তার গতিশীল ফর্মের ওপর ভর করেই ছক কষেছে পাকিস্তান টিম। তবে নিজের গাড়ির গতিই সামলাতে পারলেন না পাকিস্তানের এই অধিনায়ক। রাস্তায় ট্রাফিক আইন ভেঙে জরিমানার মাসুলও গুনতে হয়েছে তাকে। এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন বাবর। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও অবসর সময়ও হাতে রয়েছে পাকিস্তান দল। তাই নিজের প্রিয় শহরের নানা জায়গায় গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন বাবর। বাবর আবার গাড়িতে বসে গতির ঝড় তুলতেও ভালবাসেন। তাই করতে গিয়েই নিজ দেশে বিপাকে পড়লেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।বাবর তার নতুন অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বের হয়েছিলেন। নিজেই চালাচ্ছিলেন তার গাড়ির গতি দেখে সন্দেহ হয় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশের। পরীক্ষা করে দেখা যায় সন্দেহ অমূলক নয়। বাবরের গাড়ির গতি ছিল নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে বেশি। ট্রাফিক আইন ভেঙে হাতে নাতে ধরা পড়ে যান বাবর। পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে ছাড় দেননি পুলিশ কর্তারা। জরিমানার চালান কেটে ধরিয়ে দেয়া হয়। এই নিয়ে কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়লেন বাবর। দিন কয়েক আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল পাকিস্তানের অধিনায়ককে। লাহোরের লিবার্টি চকে তার গাড়ি আটকে ছিলেন শুল্ক দফতরের কর্তারা। গাড়ির কাগজ এবং লাইসেন্স খতিয়ে দেখা হয়। সেবারও নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেটের জন্য জরিমানা দিয়ে তবে ছাড় পান বাবর। তাকে অবিলম্বে গাড়ির নম্বর প্লেট পাল্টানোর পরামর্শও দেয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম