ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য নিয়ে যা বলল ইসলামিক ফাউন্ডেশন

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  9:26 PM

news image

ঈদের চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য ‌‘বিভ্রান্তিকর’ হিসেবে অভিহিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ফাউন্ডেশন এক বিবৃতি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেশ কিছু গণমাধ্যমে বুধবার (১৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে একটি সংবাদ পরিবেশিত হয়েছে। কিন্তু হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। বিবৃতিতে চাঁদ দেখা নিয়ে এ ধরনের অগ্রিম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এদিকে চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্য সংশোধন করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রথমে তারা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেছিল, শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে। কিন্তু পরে বুধবার রাতে সেটি সংশোধন করে বলেছে, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে ২১ এপ্রিল বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম