ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

আফতাবনগর পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  12:45 PM

news image

-ছবি : সংগৃহীত

রাজধানীতে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ মে) রাজধানীর আফতাবনগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে ঢাকা পূর্ব নামে অফিসটির কার্যক্রম শুরু হয়েছে। অফিসটিতে দেখা গেছে, রোববার সকাল ৮টা থেকে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার বাসিন্দারা পাসপোর্ট আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। নিচ তলাতে লাইনে দাঁড়ানো সেবাপ্রত্যাশীদের নির্দিষ্ট সময় পরপর ফিঙ্গার ও ছবির জন্য ওপরের তলায় নেওয়া হচ্ছে। লাইনে দাঁড়ানো সেবাপ্রত্যাশীরা জানায়, আজ অফিসটির কার্যক্রম শুরু হয়েছে।

শুরুর দিনই তারা নিজেদের পাসপোর্ট আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। প্রাথমিকভাবে তারা নতুন অফিসের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে নতুন অফিসের তথ্য কেন্দ্রটি এখনো চালু হয়নি। সেক্ষেত্রে তথ্য পেতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে। আরও দেখা গেছে, অফিসের কার্যক্রম শুরু হলেও ভিতরে এবং বাহিরে সামান্য কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে। তবে ভবনের বাইরে কিছু শ্রমিক দেখা গেছে। আর ভবনের পশ্চিমপাশে শ্রমিকরা রং দেওয়ার কাজ করছেন।

আজকের ভিতরে এই কাজ শুরু হয়ে যাবে বলে শ্রমিকরা জানিয়েছেন। অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ এই নতুন অফিসে পাসপোর্ট সংশ্লিষ্ট সকল কাজ শুরু হয়েছে। পাসপোর্ট আবেদন জমা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবিও নেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ৫-৬ জনের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে নতুন অফিস হওয়ায় লোকবলের কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাব। এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব এর উপসহকারী পরিচালক মো. গোলাম ইয়াসিন বলেন, নতুন অফিসটির কার্যক্রম আজ থেকে শুরু হয়ে গিয়েছে। পাসপোর্ট অফিসে যত সেবা দেওয়া হয়- আজ এখান থেকে সব সেবা দেওয়া হচ্ছে। অফিস সময় চলাকালে যত মানুষ আসবে তাদের আমরা সেবা দিব। প্রতিদিন কম করে ৫০০-৬০০ জন মানুষকে সেবা দিতে পারব বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম