ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

আফগান সিরিজের টেস্টে অধিনায়ক লিটন!

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  10:17 PM

news image

সাদা পোশাকে টাইগারদের হয়ে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজে বিশ্বসেরা এই অলরাউন্ডার আঙুলের চোটে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে আসন্ন টেস্টে কে নেতৃত্ব দেবেন, তা নিয়েই ভাবনায় পড়ে বিসিবি। টেস্টে সাকিবের সহকারী অধিনায়ক লিটন দাসকে প্রথমে সেই প্রস্তাব দেওয়া হলে, তিনি অনীহা প্রকাশ করেন। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন টাইগার এই স্টাইলিশ ব্যাটার। রশিদ খানদের সঙ্গে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে লিটনদের একমাত্র টেস্ট ম্যাচটি। সেই ম্যাচে অধিনায়কত্ব প্রসঙ্গ এলে প্রথমে লিটনের মনে হয়েছিল, অধিনায়কের বাড়তি দায়িত্ব হয়তো তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে।

তাই অধিনায়কের ভার নিতে চাচ্ছিলেন না তিনি। যে কারণে অধিনায়ক হিসেবে ধারণা করা হচ্ছিল নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের নাম। তবে লিটন এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে। শোনা যাচ্ছে, অধিনায়ক হতে সম্মতি দিয়েছেন লিটন। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে টেস্টে নেতৃত্ব দিবেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আফগানদের বিপক্ষে টেস্টে কে নেতৃত্ব দেবেন, এ নিয়ে গেল রোববার গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বিসিবির এই পরিচালক বলছিলেন, ‌‘এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নেবে, কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এ নিয়ে কিছু বলা যাবে না। ওরা তো ফিউচার প্লেয়ার (শান্ত-লিটন)। ওদেরকে পিক করার কিছু সময় তাদের ক্যাপ্টেন্সি গুণও দেখা হয়। এগুলো ওদের মধ্যে আছে।’ তিনি আরও বলেন, ‘আপনার প্রায় ৫-৬ জন প্রার্থী আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন, সিলেক্টর ও কোচদের ওপর। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। সাবেক-বর্তমান ৫-৬ জন ক্যাপ্টেন আছে। যাকে পছন্দ হবে তাকেই নেবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম